মুজিবনগর দিবস কি? জাতীয় শপথ দিবস ঘোষনার দাবী

রফিকুল আলম

চরম বিশ্বাসঘাতকার মধ্য দিয়ে নবাব সিরাজউদ্দৌলার হাত থেকে হারিয়েছিলাম বাঙলার স্বাধীনতার সূর্যটি দু বছরের ব্রিটিশ শাসন আর ২৩ বছরের পাকিস্তানের দুঃশাসনের পতন ঘটিয়ে সীমাহীন ত্যাগ আর বিসর্জনের বিনিময়ে বাঙলার মহানায়ক বঙ্গবন্ধুর হাত ধরে ফিরে পেলাম স্বপ্নের স্বাধীনতার সূর্য্যটি। সেতো এক সুদীর্ঘ বীরচিত ইতিহাসের সাক্ষী।
আমরা জানি ১৭৫৭ খ্রিষ্টব্দে  বাঙালী জাতির স্বাধীনতার লাল সূর্য পলাশীর প্রাšতরে বৃটিশ আক্রমণকারীদের হাতে অপমানজনক পরাজয় বরণ করে স্তমিত হয়েছিল। আর তখন থেকেই সাহসী জাতি স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করেছিল। তাদের এই সুদীর্ঘ সংগ্রামের ফসল ঘরে তুলেছিল ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৭ এপ্রিলের এই দিনে, মেহেরপুর জেলার মুজিবনগরে। বাঙালী জাতি তাঁদের স্বাধীনতার লাল সবুজ পতাকা পূণরায় উত্তোলন করেছিল গ্রীষ্মের এই দিনে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের নিভৃত পল্লী বৈদ্যনাথতলায়।
মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ঘোষনার মধ্যে  ১৯৭১ সালে ২৫ মার্চ গভীর রাতে একটি জাতি এবং সার্বভৌম একটি দেশ পুণরায় জন্ম  লাভ করেছিল। বাঙালী জাতির হাজার বছরের লালিত স্বপ্ন বাস্তবে রুপ নিয়েছিল এই মুজিবনগরে।    ইতিহাসের পাতায় অনেক দেশের স্বাধীনতার গল্প পড়ার সৌভাগ্য আমার হয়েছে কিন্তু নিজের সামনে একটা দেশের জন্ম দেখার অনুভূতি আমি ভাষায় বর্ণনা করতে পারব না। তখন আমি দশম শ্রেণীর ছাত্র ছিলাম। যাহোক আমরা ইতিহাসের দিকে চোখ ফিরায়।
অনেক জীবন, মা বোনের ইজ্জত সম্ভ্রম এবং এক সাগর রক্তের  বিনিময়ে বাংলাদেশ পেয়েছিল তার আসল পরিচয় বাস্তবতা। রাজনৈতিক বিশেষজ্ঞগণ বাঙালী জাতির আন্দোলনের কারণ  সম্পর্কে  সেই ১৮৮৫ সাল থেকে শুরু করে ১৯৭০ সালের সাধারণ নির্বাচন  পর্যন্ত অনেক ঘটনায় উল্লেখ করেছেন। বাঙলাদেশীদের স্বপ্ন চূড়ান্ত ভাবে বাস্তবায়িত হয়েছিল ১৯৭১ সালে ১৭ এপ্রিল মুজিবনগর আম বাগানে, যেখানে বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল। সেখানে সেই মহতী অনুষ্ঠান প্রত্যক্ষ করেছিলেন দেশ বিদেশের সাংবাদিক, পর্যবেক্ষক এবং বিশিষ্ট রাজনীতিবিদগণ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে একটি রেডিও সেন্টার স্থাপন করে প্রথম সরকারের শপথ অনুষ্ঠান সারাদেশে ম্প্রচার করা হয়েছিল এবং মুজিবনগর সেদিন পেয়েছিল ঐতিহাসিক মর্যাদা।
মুসলিম এলাকায় মুসলিম রাষ্ট্র গঠন করা হবে এই শর্তের মাধ্যমে ১৯০৫ সালেই রোপিত হয়েছিল বাংলাদেশ নামক দেশটির  বীজ। যার অংকুরোদ্গম হয়েছিল ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। তদানীন্ত পূর্ব পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়েছিল তথাকথিত মুসলিম মতবাদ। সামাজিক ভাবে অর্থনৈতিক  ক্ষেত্রে বিশাল অসমতা সৃষ্টি করে পাকিস্তানী  শাসক গোষ্ঠি আমাদের শাসনের নামে শোষণ, নিপীড়ন বঞ্চিত করেছিল
ফলশ্রুতিতে তদানীন্ত পূর্ব পাকিস্তানের স্বাধীনতার নেতৃবৃন্দ কে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাষানী, সহরাওয়ার্দী এবং শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালে ১১ দফা দাবী দিয়েছিলেন। দাবীর মধ্যে অন্যতম দাবী ছিল বাংলা ভাষা, ভূমিহীনদের মধ্যে ভুমি বন্টন, শিক্ষা জাতীয়করণ, বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সহ পূণর্বাসন, ২১ ফেব্রুয়ারীতে শহীদ দিবস পালন সভা অনুষ্ঠানের অনুমতি প্রভৃতি। বাঙালী জাতির এই নৈতিক সাহসীকতা দেখে  তখনই ভয়   পেয়েছিল  পাকিস্তানী শাসক গোষ্ঠী।
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে ১৬৯ আসনের মধ্যে ১৬৭টিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করেছিল সাধারণ জনগণ। কিন্তু ক্ষমতা লোভী পাকিস্তানী শাসকরা  নিয়মানুযায়ী ক্ষমতা স্তান্ত না করায় বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন।  ২৫ মার্চ, ১৯৭১ এর সেই কালো রাত্রিতে বঙ্গবন্ধু পাকিস্তানীদের হাতে গ্রেফতার হওয়ার কিছু আগে বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেন।  তখন বর্বর হানাদাররা নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর অতর্কিতে গুলি বর্ষন করছিল বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষনার পর আওয়ামী লীগের নেতৃত্ব জনগণের পূর্ণ বিশ্বাস সমর্থন পেয়েছিল। তাঁদের ডাকে জনগণ গোপন আশ্রয় নিয়েছিল এবং দেশকে মুক্ত করার জন্য স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
১০ এপ্রিল ১৯৭১ এক ঘোষনার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়েছিল যা মুজিবনগর থেকে ইস্যু করা হয়েছিল এথানে উল্লেখ্য এই ঘোষনা বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্বের ঘোষনাকে দৃঢ়ীকরণ করে। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাংলাদেশের প্রথম প্রবাসী সরকারের রাষ্ট্রপতি হয়েছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধান মন্ত্রী হয়েছিলেন জনাব তাজউদ্দীন আহমেদ।
 সে সময় পাকিস্তানী সামরিক বাহিনী মেহেরপুরকে দখলে নিলেও পৌঁছুতে পারেনি বৈদ্যনাথতলায়। তদানীন্ত মেহেরপুর মহাকুমার বাগোয়ান ইউনিয়নের নিভৃত পল্লী বৈদ্যনাথতলা। স্বাধীনতা যুদ্ধকালীন সমস্ত সময়টুকু ধরেই জায়গাটি ছিল নির্বিঘ্ন ব্রিটিশ শাসনামলে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ন্তর্গত মেহেরপুর ছিল মহাকুমা শহর সে সুবাদে কলকাতার সাথে এই বৈদ্যনাথতলার  সরাসরি সড়ক যোগাযোগের ব্যাবস্থা ছিল।
সরকার গঠনের পর মুজিবনগরকে ন্তর্বর্তীকালিন রাজধানী ঘোষনা করা হয়েছিল। পাশাপাশি স্বাধীনতার ফরমান জারি করে মুক্তিযুদ্ধ শুরু করা হয়েছিল। এই সময় শপথ গ্রহণের স্থানকে চিরস্মরণীয় করে রাখতে বৈদ্যনাথতলা নাম পরিবর্তন করে নাম রাখা হয়মুজিবনগর তখন থেকে ১৭ এপ্রিলকে বলা হয় মুজিবনগর দিবস। এবং তখন থেকেই এই দিনটি মুজিবনগর দিবস হিসাবে পালিত হয়ে আসছে। সেদিন থেকেই এই ১৭ এপ্রিল হলো আমাদের রাজটিকা। মুজিবনগর সরকার দেশকে ৬টি জোনাল কাউন্সিলে ভাগ করেছিল যা জনগনের সমস্যার  দেখভাল করত। সে সময় মুজিবনগর হয়ে উঠেছিল বাংলাদেশের প্রেরণার উৎস এবং জাতির ভাবমূর্তি অক্ষ্ন্নু রাখতে যথাসম্ভব যাকিছু করার ছিল তাই করেছিল।
মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার গঠন আমাদের মুক্তি সংগ্রামে এবং ইতিহাসে এক মাইল ফলক যা  বিশ্বকে সাহায্য করেছিল আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন করতে। পরবর্তীতে চুড়ান্ত ভাবে স্বীকৃতি পেয়েছিল একটি নতুন স্বাধীন রাষ্ট্র হিসাবে। মুজিবনগরে অস্থায়ীভাবে স্থাপিত হয়েছিল সচিবালয় যার ক্যাম্প অফিস স্থাপন করা হয়েছিল কলকাতার নং থিয়েটার রোডে।
প্রতি বছর এই নির্ধারিত দিনে মুজিবনগর আম বাগানে কিছু উচ্চ পদস্থ নেতা রাজকর্মচারীরা আসেন এবং সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার শপথ নেন। কিন্তু আমরা আজো বুঝতে পারিনা এই বিশেষ দিনটিকে কেনজাতীয় শপথ দিবসহিসাবে ঘোষনা করা হয় না? বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে  অনেক কাজ করছেন। তার মধ্যে অনেক বড় দূরহ কাজ  যুদ্ধাপরাধীদের বিচার অন্যতম। ইতোমধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের কয়েকটি রায়ও জনগণ পেয়েছে কিন্তুু যে দিনটি না হলে জাতির জীবনে আসতো না যুদ্ধাপরাধীদের বিচার দেখার সৌভাগ্য  সে দিনটি আজো পেলনা রাষ্ট্রীয় মর্যাদা। জনগণ বলছে প্রথম বাংলাদেশ সরকার আজ ১৭ এপ্রিল শপথ নিয়েছিল তাই দিনটি জাতীয় শপথ  দিবস হিসাবে ঘোষনা করতে বাধা কোথায় ?
পরিশেষে অনেক ত্যাগের বিনিময়ে  বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি গর্বিত সম্মানিত জাতি হিসাবে জায়গা করে নিয়েছে। কিন্তু ১৭ এপ্রিল আজো তার  পূর্ণ মর্যাদার রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। দেশের সর্ব পশ্চিমের সীমান্তের একটি ছোট জেলা মেহেরপুর যা ইতিহাসের এক অবিচ্ছিদ্য অংশ  এবং  স্বাধীনতার সূর্যোদয়ের  মুজিবনগর জেলার অনেক উন্নয়ন আশা করেও জনগণের সব প্রত্যাশা পূরণ হয়নি। কিন্তু বর্তমানে  মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি  রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন,  এখন  অন্তত ১৭ এপ্রিলকে জাতীয়  দিবসের মর্যাদা দিয়ে অঞ্চলের জনগণ তথা দেশের মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব।  তাই এই সরকারের কাছে জনগণের দাবী ১৭ এপ্রিলকে রাষ্ট্রীয় ভাবেজাতীয় শপথ দিবসঘোষনা করা হউক। যেহেতু ১৭ এপিলের ইতিহাস কোন দল বা গোষ্ঠির একক ইতিহাস নয় তাই যে রাজনৈতিক দল জনগণের ভোটের রায় নিয়ে  নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, তাঁরা ক্ষমতায় বসার পূর্বে   এই মুজিবনগরে এসে শপথ নিতে হবে। আর বছরে কমপক্ষে ৩টি মন্ত্রী পরিষদের  সভা মুজিবনগরে অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। তাহলে জনগণ আগামী প্রজন্ম বুঝবে ১৭ এপ্রিল কি আর মুজিবনগরই বা কি? আারো বুঝতে পারবে  সেই মহান নেতা বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে যাঁর নেতৃত্বে এদেশ হয়েছে স্বাধীন। তাছাড়া মুক্তিযোদ্ধা সাধারণ জনগণ বাংলাদেশ  টেলিভিশনে জাতীয় সংবাদ প্রচারিত হওয়ার আগে জাতীয় স্মৃতি সৌধের পাশাপাশি মুজিবনগরে অবস্থিত স্মৃতি সৌধটিও দেখতে চায়।     বাংলাদেশ সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা  মুজিবনগর দিবসে ১৭ এপ্রিলকে জাতীয় শপথ দিবস হিসাবে ঘোষনা দেবেন এটাই আমাদের প্রত্যাশা।


What is Mujibnogor Dibosh? Demands to declare as National Oath Day

Rafiqul Alam
We lost the sun of independence of  Bangla from the hand  of Nowbab Sirajuddoulah amid extreme betrayed. We have  got back our independence amid limitless sacrifices and renunciations through the great leader of Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman after two hundreds year of British rule and 23 years misruled of Pakistani rulers. That is a long history.
We know the red-sun of Independent Bangalee Nation  was set in the battle of Palassy in the summer of 1757 soon after a humiliating defeat at the hands of the British invaders. Since then, the valiant nation started struggle for its freedom. The nation got the fruit of its long standing agitation on April 17, 1971 at Mujibnagar in Meherpur district . The Bangalee nation re-hoisted the red-green flag of freedom on the day in the summer like Palassy at Baidynathtola a hamlet of Bagwan Union Parishod of the then Meherpur sub-division now district.
            At the dark night of March 25, 1971 a nation and a sovereign country was reborn following a call from the great leader and father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman. Mujibnagar was the place where a thousand year old dream of the Bangalee Nation had materialized in the long run.  It is quite impossible to reveal all the phenomenon in such a short space. I had an opportunity to read many tales in history books of such births but what was my feelings on observing the birth of a country, can not be expressed in words. At that time I was a candidate of SSC examination and I witnessed the bloody freedom fight of nine months amid supplying of information to the  freedom fighters.  However, let us look back at the history.
            Bangladesh got its real existence in exchange of innumerable lives and a sea of blood. Many tales  were quoted by the political scientists regarding the background of the Bangalee’s movement and establishment since 1885 to 1970 upto the general election following the continuity of the movement. Bangladesh’s  dream materialized finally amid taking oath on April 17, 1971 in presence of the national and the internal journalists, spectators and eminent politicians at Mujibnagar mango grove. During the time Mujibnagar was declared the interim capital and the first acting government of Bangladesh  took its holy oath which was broadcast across the country establishing a Radio Center  (Shawdhin Bangla Betar Kendra) thus Mujibnagar got its historic dignity.
            Birth seed of Bangladesh  was planted in the year  1905 amid the term “Muslim States would be formed in all the Muslim areas”. But it was sprouted through the Language Movement in 1952. Former East Pakistan in every sector though so-called Muslim idealism was established. The Pakistani rules extorted the then East Pakistan and repressed us beyond description creating an extensive dissimilarity in social and economic sectors.
            As a result, the liberation leaders of the then East Pakistan viz A K Fazlul Haque, Moulana Abdul Hamid Khan Bhashani, Husain  Shuharawardi and Sheikh Mujibur Rahman demanded implementation of the 11 points in the year 1954  which included language, land distribution amongst the landless, nationalization of education, compensate and rehabilitate the flood victims, observation of  the martyrs day on 21 February and permission to hold meeting etc. The Pakistan rulers got frightened observing the moral courage of the Bangalee nation.
            Out of 169 seats in the National Assembly a total of 167 seats were bagged by  the Awami League in the year 1970 but the power greedy  rulers did not hand over  power causing Bangabandhu to call for independence. He declared the independence of Bangladesh in the early hours of March 26, 1971 shortly before he was arrested  while the Pakistani occupation forces opened fire on the unarmed innocent sleeping people  of Bangladesh on the dark night of March 25. Following the declaration  of Sheikh Mujibur Rahman the Awami League leadership enjoying absolute trust of the people went into hiding and moved to the free zones with the aim of leading the nation in the War of Liberation.
            On April 10, 1971 the Government of the People’s Republic of Bangladesh  was formed through a proclamation of independence issued from Mujibnagar which confirmed the earlier declaration made by the Father of nation Sheikh Mujibur Rahman. In absence of Bangabandhu, Sayed Nazrul Islam was made the Acting President while Tajuddin Ahmed was made the Prime Minister of the interim government in exile.
            Following the formation of the government, Mujibnagar was declared the interim capital of independent Bangladesh. Simultaneously, the charter of independence was proclaimed and War of Liberation started. In order to keep in perpetual memory, the oath taking place was renamed as Mujibnagar by changing its name Baddaynathtola. Thus  17 April may be called the Mujibnagar Dibash (Mujbnagar Day). Since then  the day is  being observed as Mujibnagar Dibash but the oath taking place remained neglected.
Prime Minister Sheikh Hasina visited Mujibnagar on 17 April 1998 and declared that Mujibnagar would be turned into a National Memorial Complex where the real history of the war of liberation and much more information would be preserved for research and future generation.
            Every year when the day knocks at the door, the vision of the entire citizenry goes back to those red letter days during the nine months of the country’s War of Liberation in 1971.
            As the land of Meherpur especially the large mango grove of the frontier village Badyanathtola, emerged as the prime place in the history of the country’s Liberation War. That is why  on this particular day at Mujibnagar mango garden  some high ranking leaders and official take oath for the development of socio-economy and to build a happy and prosperous Bangladesh.
            Eventually, being resident    of Meherpur district as well as a Bangladeshi I can say meanwhile Bangladesh has got a prestigious place in  the globe as well as in the global map under the dynamic leadership of present Prime Minister Sheikh Hasina but 17 April is yet to get its dignity as National Oath Day. On Mujibnagar Day, being a citizen of the country request  the present government for proclamation of the day as “National Oath Day”. As the history of 17 April was not a history of a particular party or a group alone, so if any party is voted to power   should come down to Mujibnagar for taking oath before assuming the power and arrangement should be made by the government to hold at least 3 ministerial meetings here in a year. It goes to say, if it is materialized the present and next generations will understand what is Mujibnagar Dibosh and who is Bangabandhu?  Besides, the freedom fighter and people of all strata of life demand to see Mujibnagar mausoleum  before all news on Bangladesh Television abreast of the national memorial located at Savar, Dhaka.







Reviewed by রফিকুল আলম on 2:20 AM Rating: 5

No comments:

Powered by Blogger.