২১ স্বাধীনতার বীজ
       -----------রফিকুল আলম

আমি একটি মুক্তিযুদ্ধ দেখেছি
আমি একটি স্বাধীন দেশের জন্ম দেখেছি
অনেক ভয়ার্ত রজনী দেখেছি
দেখেছি রক্তমাখা লাশের মিছিল।
আমার আসার বছর তিনেক আগের
মিছিল আমি দেখিনি
দেখেনি কেমন করে মায়ের ভাষায়
কথা বলার জন্য আমার ভাইদের
দিতে হয়েছে শক্তির রক্ত
দিতে হয়েছে অনুপ্রেরণাদায়ী জীবন।
জেনেছি সেদিন ছিল বায়ান্নোর একুশে ফেব্রুয়ারী।
একুশ আমার প্রাণের স্পন্দন
একুশ আমার গানের ছন্দ
একুশ আমার বর্ণমালা অ আ ক খ
একুশ আমার প্রেরণা অপার
একুশ আমার মায়ের ভাষায়
কথা বলার স্বাধীন সনদ
একুশ আমার স্বাধীনতার বীজ।

লেখকঃ সাংবাদিক জিটিভি, দৈনিক সংবাদ, ডেইলি অবজারভার
প্রেসিডেন্ট, মেহেরপুর জেলা উন্নয়ন ফোরাম।
Reviewed by রফিকুল আলম on 7:38 AM Rating: 5

No comments:

Powered by Blogger.