আজ বসন্ত
       ----রফিকুল আলম
তোমরা বলতে পারো
আজ আমার হলো কি?
সমস্ত দেহ মন নেচে নেচে উঠছে কেন
শিরা উপশিরা ধমনী কেমন যেন
আন্দোলিত হচ্ছে অসম্ভব রকম।
শীতের শৈথিল্য কাটিয়ে
মানুষ, প্রকৃতি ও প্রাণী কেমন যেন
একটু অন্যরকম মনে হচ্ছে।
লক্ষ্য করছি না শীত না উষ্ণতা
আবার পাতা পল্লবের নতুন সাজ
শিমুল পলাশ যেন হাসছে চারপাশে
ছড়িয়ে  রাঙা  আভা
মন কাড়ানিয়া ফুলের সমারোহ
বাতাবি লেবু ফুলের সুগন্ধ
মঞ্জুরিত আম্র শাখা
হরিৎ কুঞ্জ থেকে ভেসে আসা
কোকিলের কন্ঠের কুহুধ্বনি
সব মিলিয়ে এ যেন এক
হৃদয় নাড়ানো অনুভূতি।
বুঝতে পারছি আজ ফাল্গুন
ঋতুরাজ বসন্ত সমহিমায় আবির্ভূত
ফাগুনের আগুন জ্বালিয়ে মনে
হিন্দোলিত করছে হৃদয়
ছড়িয়ে উত্তাপ তামাম শরীরে।
Reviewed by রফিকুল আলম on 11:59 PM Rating: 5

No comments:

Powered by Blogger.