বস্তিতে দেখেছি

বস্তিতে দেখেছি

বস্তি পাড়ায় দেখেছি আমি
এক টুকরা পলিথিন আর চাটাই চটে
বেড়া ঘিরে সাজায় ঘর নব বধু
সংক্ষিপ্ত আয়োজনে করে বাসর রচনা
শুনেছি নিশায় কলাবধুর কলালাপ
কালশিটে কপোলে বেরুতে দেখেছি
উল্টানো পিরান গায়ে।
করতে দেখেছি কাজ সারাদিন
গুলশান পাড়ায় ইমারত বানাতে
রচিবে বাসর কোন কলাবতী
এই বিশাল আয়োজনে।
অথচ সে তার পলিথিন মোড়া ঘরেই
মেখেছে কিঞ্জল হয়েছে পোয়াতী
জন্মেছে শিশু সুতীব্র চীৎকারে
বুঝাতে চেয়েছে এ চীৎকার তার প্রতিবাদের ভাষা।

বস্তিতে দেখেছি বস্তিতে দেখেছি Reviewed by রফিকুল আলম on 2:11 AM Rating: 5

No comments:

Powered by Blogger.