এমনতো হয়নি কখনো




এমনতো হয়নি কখনো
তখনো ওঠেনি বিধু অম্বর চিরে
স্নানটি সেরে ভিজা কুন্তলে আমি
নয়নসূখে পেঁচিয়ে তখনো ঢাকিনি
বেআব্রু পুষ্পালী জমিন আমার।
বুকের আলমারিতে সযতনে লুকোনো
ভালবাসার যন্ত্রটি কেঁপে উঠলো
জা্র্মানীর ইরিকসনের শব্দে  নয়
শিথানে রাখা জাপানী প্যানাফোনের 
মৃদু তরঙ্গে
কেঁপে উঠলো কেন ভাদরে ভেজা
আদরহীন শুষ্ক জমিন আমার
একটি ফোনের শব্দে
এমনতো হয়নি কখনো আগে।

এমনতো হয়নি কখনো এমনতো হয়নি কখনো Reviewed by রফিকুল আলম on 2:54 AM Rating: 5

No comments:

Powered by Blogger.