ঘুম নেই
পিছনে রেল লাইন
সামনে ভি আই পি রোড
মাঝে মাঝে ট্রেনের শব্দ
রজনী গভীরতার প্রক্কালে
ভি আই পি রোডে চলাচলকারী
যন্ত্র দানবগুলির আনাগোনা
ক্রমেই স্তিমিত হয়ে আসছে
ক্লান্ত হয়ে ফিরে যাচ্ছে নীড়ে।
মাঝখানে মহাখালির আবাসিক হোটেলের
এক কক্ষে, আমি বড় একাকী
নরম বিছানায় কোমল উপাধানের পরশে
নয়নের ছাউনি দুটি এক করতে অস্থির।
ম্যাগাজিনের পাতাগুলি শেষ
দৈনিকের একটি খবরও পড়েনি বাদ
তবুও ঘুম আসে না।
আমি খোলা চোখে দেখতে পাচ্ছি
সতর্কহীন আধা আচ্ছাদিত দেহলতা বিছিয়ে্
অকাতরে ঘুমিয়ে আছো নির্ভাবনায় তুমি।
ম্যাগজিন বা দৈনিকের পাতায় ঘুম নেই
আমার ঘুম আছে তোমার কাছে।
তোমার লালিত দেউড়ীর গলি পথে
কিছুক্ষণ হালচাষ করলে
আমি ক্লান্ত হবো শ্রান্ত হব্
দুচোখের ছাউনী এক হয়ে যাবে নিমেষে।
ঘুম নেই
Reviewed by রফিকুল আলম
on
8:02 PM
Rating:
Reviewed by রফিকুল আলম
on
8:02 PM
Rating:


No comments: