রাহাত স্মরণে
রাহাত এসেছিল আমাদের ঘরে
সংগ্রামের প্রতীক আর
ভালবাসার সেতু বন্ধন হয়ে
মজবুত করতে ভালবাসার ভিত।
দেখেছি অনিন্দ্য সুন্দর আননে
নিষ্পাপ হাসির খেলা
দেখেছি দৃষ্টিকাড়া চোখে
অমরাবতির আলোর দ্যুতি
কাকজোছনার মত লুকোচুরি খেলতে।
জানতেই যদি অন্তিম পরোয়ানা সাথেই এনেছ
তবে কেন বলোনি বাবা
”মাগো আমি তোমার গ্রহের নই
ক্ষণজন্মা এসেছি--- চলে যাবো,
দিয়ে যাবে বেঁচে থাকার প্রেরণা শুধু
আগামী প্রজন্মের জন্য।”
তাহলে করতাম না যৌবনের চর্চা
ছিঁড়ে ফেলে প্রেমির সুরতি
সারাক্ষণ আগলে রাখতাম কপোলের স্পর্শে
রাখতাম বেঁধে জননীর আঁচল খুঁটে।
তবুও সান্তনা খুঁজে পাই তখন
যখন ভাবি ক্ষণজন্মা রাহাতের আগমন
অক্টোপাশের মত
আমাদের বেঁধে গেছে আমরন।
রাহাত স্মরণে
Reviewed by রফিকুল আলম
on
6:16 PM
Rating:
Reviewed by রফিকুল আলম
on
6:16 PM
Rating:


No comments: