গরবের বাংলাদেশ
(১)
বাংলাদেশ
মানে পুকুর
ভরা মাছ গোলা ভরা ধান
গোয়াল
ভরা গরু মায়ের নিকোনো উঠুন।
বাংলাদেশ
মানে আকাশের
মত উদার সবুজ গালিচা
মাটির
মত সর্বংসহা।
বাংলাদেশ
মানে নদ
নদী খাল বিল সুজলা সুফলা
বন
বীথি প্রকৃতির লীলাভূমি।
বাংলাদেশ
মানে মায়ের
মমতা বাবার স্নেহ
ভাই
বোনের ভালবাসা বধুর অকপট প্রেম।
বাংলাদেশ
মানে নিরাপত্তায়
অর্গল খুলে বাতে ঘুমানো
বধুকে
দেয়া আজীবনের ধন আরো কত কী।
বাংলাদেশ
মানে ভিনদেশী
বেনিয়াদের শ্রেষ্ঠ আকর্ষন
সম্পদে
ভরা এক সোনার বর্তন।
বাংলাদেশ
মানে বাবার
পিছনে পিছনে লাজবদনে ঘোমটা দিয়ে
পায়ে
পায়ে পা বেধে যাওয়া মায়ের পথ চলা।
বাংলাদেশ
মানে নির্ভেজাল মোটা ভাত মোটা কাপড়
মায়ের
কোলে চাঁদের হাসি।
বাংলাদেশ
মানে সুগন্ধি
ছড়ানো সাজানো ফুলের বাগান
সহজ
আর সরলের সাম্প্রদায়িক সম্প্রীতি।
বাংলাদেশ
মানে মন্দির
গীর্জায় শাঁখ আর উলু ধ্বনি
মসিজিদের
মিনানে পৃথিবীর শ্রেষ্ঠ সুর।
বাংলাদেশ
মানে একটা
অভিজ্ঞতার সর্গ একটি মুক্তিযুদ্ধ
একখন্ড
গাঢ় সবুজ জমিন আর রক্তিম সূরয্য।
বাংলাদেশ
মানে ”এমন
দেশটি কোথাও খুঁজে পাবেনাকো তুমি”
স্বার্থক
কবি তুমি সুদূর প্রসারী চয়নে।
(২)
বাংলাদেশ
মানে হরতাল,
ধর্মঘট অসংখ্য মানুষ
আর
নিরোন্ন মুখের ছবি।
বাংলাদেশ
মানে নাব্যতা
হারা নদীর মরু রুক্ষতা
বনবীথি
উজাড় করা প্রকৃতি।
বাংলাদেশ
মানে ঘৃণিত
যৌতুক না পেলে
বধুর
গলাটিপে হত্যা কিম্বা ফেরৎ পাঠানো।
বাংলাদেশ
মানে ক্ষমতা
দখল, দলীয়করণ, সন্ত্রাসী পোষণ
খুন
জখম রাহাজানি দূর্ঘটনা প্রতিদিন।
বাংলাদেশ
মানে স্বেচ্ছাচারি
চলাফেরা গাড়ী ঘোড়া মানুষের
ঘুঁষ
দুর্নীতি ব্যভিচার দুরাচার দুঃশাসন।
বাংলাদেশ
মানে পারেনা
যা ক্ষমতার মেয়াদ কালে, তাও পারে
মিটিঙে
মিছিলে স্লোগানে নির্বাচনী ইশতেহারে।
বাংলাদেশ
মানে বিদেশী
বেনিয়াদের কাছে হাত পাতা
বড়
বড় ইমারত তৈরী আর ফাতেহা করা।
বাংলাদেশ
মানে ডাষ্টবিনে
শিশুর গোঙানী, রাঙা পানি
সিফিলিস,
গনোরিয়া, এইডসের আশংকা।
বাংলাদেশ
মানে শঙ্কিত
মনে মায়ে ঝিয়ে স্কুলে যাওয়া
স্বামী
স্ত্রীর পরোকীয়া প্রেম।
বাংলাদেশ
মানে চটকদার
বিজ্ঞাপণে ভেজাল খাওয়ানো
ভন্ড
পীরের মত জনমনে প্রভাব ফেলে।
বাংলাদেশ
মানে বিদেশী
পণ্যের বাজার আর বিদেশীদের
গড্ডালিকা
প্রবাহে গা ভাসানো।
বাংলাদেশ
মানে এনজিওদের
অশুভ তৎপরতা
ফতুয়াবাজদের
না বুঝে ফতুয়া দেয়া।
বাংলাদেশ
মানে রক্ষক
হয়ে ভক্ষকের ভূমিকায় খবরের শিরোনাম
বেড়ায়
ক্ষেত খাওয়ার মত।
বাংলাদেশ
মানে ফৃলদানিতে
সাজিয়ে রাখা ফুলের হাসি
প্রোষিতভতৃকার
মতন।
বাংলাদেশ
মানে কারো
ভাষায় আমার কম্বলটি কই?
কারো
ভাষায় ৬৮ হাজার বাঁচলে দেশ বাঁচবে।
বাংলাদেশ
মানে কারো
ভাষায় আর তলাবিহীন ঝুড়ি নয়
কারো
ভাষায় ২৫ বছরের শিশু গণতন্ত্র।
বাংলাদেশ
মানে বিশ্ববিদ্যাপীঠে
অস্ত্রের ঝনঝনানি
কত
মায়ের কোল খালি করা।
বাংলাদেশ
মানে দশ
গুনন দশের অধিক রানৈতিক দল
অর্ধশতেরও
বেশী দৈনিক পত্রিকা।
বাংলাদেশ
মানে ”এমন
দেশটি কোথাও খুঁজে পাবেনাকো তুমি”
স্বার্থক
কবির স্বার্থক চয়ন।
বাংলাদেশ
মানে আমার
গর্বিত মনের কষ্টের কথা আর নাইবা লিখলাম।
গরবের বাংলাদেশ
Reviewed by রফিকুল আলম
on
9:22 AM
Rating:
Reviewed by রফিকুল আলম
on
9:22 AM
Rating:



No comments: