তটিনী গড়াই
পদ্মা কন্যা গড়াইকে দেখেছি
ভাদরে রণরঙ্গীনি, ফাগুনেু যৌবনা
পাল তুলে যেতো কত তরণী
উজানে ভাটিতে, জানা অজানার পথে।
পারাপারে দেখেছি নৌকায়
কত বধুরে নিতে নিরপদ শরণ
তার বঁধুর বুকে আচমকায়
রসিক উর্মির বেসামাল ধাক্কায়।
শিয়রের জনপদকে করেছে ধর্ষন
রাগের অহংকারে হুংকারে
ক্ষতিপূরণ দিয়ে গেছে চলি
সুজলা সুফলা এক নতুন পলি।
বুকে বহন করে আবর্জনা
রেখেছে বিশুদ্ধ পরিবেশ
মানুষ পেয়েছে সুচিতা তাদের
অন্যরকম ভালবাসার ময়লা ধুয়ে।
এখন ভাঙা নেই গড়া নেই
নাব্যতা হারা শুধু ধুধু বালিয়াড়ি।
এখনো পারাপারে দেখি পায়ে হেঁটে পার হতে
চড়াইখোলের গভীর তলদেশ।
ফারাক্কার নিদারুন নির্মমতায় স্থবির
পাইনা দেখা প্রিয় দয়িতের
সারা শরীর জুড়ে এখন বার্ধক্য
অকাল বন্ধাত্য।
তবুও নাম তার তটিনী গড়াই
আমাদের স্মৃতি
ভবিষ্যতের কাছে হয়তো রুপকথার গল্প।
তটিনী গড়াই
Reviewed by রফিকুল আলম
on
5:00 PM
Rating:
Reviewed by রফিকুল আলম
on
5:00 PM
Rating:


No comments: