তুলনা হীনা

তুলনা হীনা


আমি তোমাকে ভালবাসি 
আমার সমস্ত স্বত্বা দিয়ে ভালবাসি
নিখাদ ভালবাসা প্রকৃতির মত
অকৃত্রিম ভালবাসা সাগর আর
আকাশের মিলনের মতন।
আমি তোমার কবিতা ভালবাসি
আমি তোমার আবৃতি ভালবাসি
তোমার তুলনা শুধু তোমা্কেই মানায়।

আমার হৃদয়ের ক্যানভাসে
মনের রঙ তুলিতে শুধু তোমার ছবি আঁকি
সুন্দর মুখ মায়াবি চোখ
মনে দাগ কাটা পুষ্পালী দেহ
জমাট কালো কেশ বিন্যাসে
তোমার তুলনা শুধু তোমাকেই মানায়।

বিধু যেমন বিধুর মত উজ্জ্বল
প্রসূন যেমন প্রসূনের মত সুগন্ধময়
আমি পেয়েছি তোমায় ফুলের সুঘ্রানী রুপে
অপরুপা সুন্দরী মনোহরিনী
তোমার তুলনা শুধু তোমাকেই মানায়।

সেদিন শ্রাবণের বিকেলে
বেশ ক’দিন পরে রুগ্ন সুতপার দেখা
মনে হয় শ্রাবণ রমনীর ক্রমাগত ক্রন্দনে
ধুয়ে গেছে সুতপার লালিমা
বাতায়ন পথে তার একটু আভা
পড়েছিল তোমার কপোলে
দেখে মনে হচ্ছিল দার্জিলিঙের কমলা
তোমার তুলনা শুধু তোমাকেই মানায়।

আমি উদাসী মনে দেখছিলাম
মনে হলো হার মেনে গেল 
আমার উর্বসীর কাছে
লিওনার্দো দ্যাভিঞ্চির কাল্পনিক মোনালিসা।

অবহেলায় নয়, ছিলাম উদাসী চিত্তে, অথচ
তুমি উদ্যত হলে চলে যেতে অভিমানে
মৃত গোলাপের মত অভিমান ভরা মুখ দেখে
মনে হলো অপূর্ণ থেকে যেত নয়নের সাধ
যদি দেখতে না পেতাম
অপরুপা পার্বতীর অভিমান ভরা
অতুলীয় মুখ খানি।
এখানেও তোমার তুলনা শুধু তোমাকেই মানায়।

তুলনা হীনা তুলনা হীনা Reviewed by রফিকুল আলম on 9:00 AM Rating: 5

No comments:

Powered by Blogger.