তুলনা
ষোল আঠারো বিশ বাইশ
অনেক ভাঙাচুরা শেষে বয়ঃসন্ধি এলো
আমার লোহ কণিকা এখন পূর্ণ যুবক।
মায়ের শাসনের ভাষায়, চোখ রাঙানীতে
শান্ত রাখতে পারিনি নিজেকে্।
শুধু বসন্তে নয় হেমন্তে কিম্বা শীতেও
মৃদু পবন থেকে সৃষ্টি হয়েছে
ঝড় ঘূর্ণিঝড় হারিকেন টর্নেডো।
অস্থিরতায় অশান্ত চিত্তে ছুটে বেড়িয়েছি
মানচিত্রের প্রা্চ্য থেকে প্রতীচ্যে।
দেখেছি অনেক লোশনের প্রলেপ দেয়া
অমসৃন খসখসে জমিন আর
শ্রীহীন অবিশ্বাসী ব্যবসায়ী মন।
------------দেখলাম
তুলনা হয়না কোন দেশী ঘানি ভাঙানো
তেলে মিশানো কাঁচা হলুদ মাখানো মুখ
আর শলতে পাকানো মসৃন উরুর
স্বচ্ছ স্ফটিক রমণীর অন্তরের।
যেখানে নোঙর করা যায়
পূর্ণ বিশ্বাসে শান্ত চিত্তে।
তুলনা
Reviewed by রফিকুল আলম
on
5:50 PM
Rating:
Reviewed by রফিকুল আলম
on
5:50 PM
Rating:


No comments: