অপেক্ষা মহাপ্রয়ানের
আমি চাইনি পেয়েছি মায়ের বুকের অমৃত সুধামায়া মমতা আদর স্নেহ।
আমি চাইনি পেয়েছি পিতার শাসনের চাবুক
হাতে তুলে খাওয়ানোর সুখ।
আমি চাইনি পেয়েছি বিদ্যাপীঠের পুঁথির স্বল্প জ্ঞান
প্রাত্যহিক জীবনের শৃংখলা।
আমি চাইনি পেয়েছি প্রয়োজনে সহোদরের লোহ
সহোদরার গোপন সাহায্য।
আমি চাইনি পেয়েছি অনূঢ়ার প্রথম নিবেদন
আবেগঘন প্রেমের প্রতিশ্রুতি।
আমি চাইনি পেয়েছি বধু নামের মধুর সাথী
দুগোন্ডা সন্তানের জননী।
আমি চাইনি পেয়েছি শুধুই পেয়েছি আর নিয়েছি
হৃদয় দীর্ণ করেও নিয়েছি।
আমি চাইনি পেয়েছি মিলিয়ে দেখি জীবনের খতিন পূর্ণ
সুরযের মত সুমধুর ভালবাসায়।
এখন আছি জীবনের সুনিশ্চিত প্রাপ্তির অপেক্ষায়
চিরশান্তি মহাপ্রয়ানের।
অপেক্ষা মহাপ্রয়ানের
Reviewed by রফিকুল আলম
on
6:24 PM
Rating:
Reviewed by রফিকুল আলম
on
6:24 PM
Rating:


No comments: