কেউ নেই




যাদের আমি প্রিয় হতে চেয়েছি
আজও হলোনা হওয়া, এ আমার ব্যর্থতা
মনে হয় সুদৃশ্য খাঁচায় বন্দী
আমি এক ডানা ভাঙা পাখী।

বুকের চৌহদ্দির বাঁ দিকে রাখা
স্বয়ংক্রিয় ঘড়িটিকে বলি নিঝুম রাতে
যদি থেমে যেতে চাও ----- থামো আপত্তি নেই
কারণ আমার শোক পালন করার জন্য
আমি ছাড়া কেউ নেই এখন।

কেউ নেই কেউ নেই Reviewed by Hdhdhdhhd on 11:26 PM Rating: 5

No comments:

Powered by Blogger.