নিবিড় নির্ভরতার ভালবাসা দিতে
সরে গেছ দূরে লুব্ধকের আশায় ।
তোমার কাছে এসেছিল নিরাপত্তার প্রেম
সরে গেছ দূরে নিজের কাছে থেকেও
বাইরের পৃথিবীকে আপন করতে ।
তোমার দেউড়িতে এসেছিল বঙ্গীয় প্রেম
সরে গেছ নিজের পৃথিবী থেকে
অন্য কোন নক্ষত্রের সন্ধানে ।
তোমার মহল দ্বারে এসেছিল নির্ভেজাল প্রেম
মনের খিড়কি বন্ধ করে সৃষ্টি করেছ দুস্তর ব্যবধান
যোগাযোগহীন ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের মতন ।
হাজার যোজন দূরের বিজাতীয় ডাক
ডার্লিং সুইটি ভেনাস শুনতে পেতে
বাটন টিপে মুহূর্তে, তবে প্রোষিত ভতৃকার মত ।
শুধু শুনতে পাওনি বুঝতে চাওনি
নিজের বুকের দেউলে আঘাত করা শব্দ
তাই অনেক নগরে বন্দরে নোঙর করেও
আজো মরু সৈকতেই রয়ে গেলে ।
সৈকতেই রয়ে গেলে
Reviewed by রফিকুল আলম
on
6:47 PM
Rating:
Reviewed by রফিকুল আলম
on
6:47 PM
Rating:


No comments: