(১)
বাঙলা জননীর দুর্ভাবনা
প্রাত্রস্থ হবেনা অনূঢ়া কন্যা তার
এখনো ফিরেনি ঘরে ।
তমসার তীর ছাপিয়ে
দেব্দারু শমী বন পেরিয়ে
আঁধারে যে ঘিরে নিলো চারদিক
এখনো ফিরলো না ঘরে।
(২)
মেয়েটার বিয়ে দিতে বেগ পেতে হবে
দেখলাম দুর্ভাবনা এক পাশ্চাত্য জননীর।
সন্ধ্যা উৎরে গেল
টাউন হাউসগুলো ঝকমকিয়ে উঠলো
অন্ধকারের বুকে আলোর বন্যায়
ডেটিঙে যায়না ঠিকমত সে
হয়ত বিগড়ে যাবে ওর বয় ফ্রেন্ডরা ।
জননীর ভাবনা
Reviewed by রফিকুল আলম
on
6:22 PM
Rating:
Reviewed by রফিকুল আলম
on
6:22 PM
Rating:


No comments: