অন্য পুরুষের হাত ধরে
কোন বনবীথি তলে নয়
নয় কোন বট্যানিক গার্ডনের মত
অক্সিজেনের কারখানায়।
তুমি যেতে চাও ক্যাসিনোর টেবিলে
বিদেশী ধাঁচের রেস্তরাঁ কিম্বা ক্লাবে
শীতাতাপ নিয়ন্ত্রিত আলো আঁধারিতে
কেরুরটা না নিলেও তোমাকে ধরিয়ে দেবে
নিদেন পক্ষে এ্যাংকর এক কৌটা ।
নিজের মাঝে ফিরে আসার আগেই
তুমি ভিজে যাবে নিজের সুধায়।
জীবনের হুন্ডি কেটে হৃদয়ের জন্য
দাদন দিতে হবে অনেককে অনেকবার
অবচেতনে তৃপ্তিহীণ সুধা বিলিয়ে
সুনিপুণ দক্ষতায় গোয়েন্দা চোখে
দুরন্ত সাহসে জল্লাদি দেয়াল ভেঙে
পারবেনা আসতে আর কোন দিন
ভালবাসার আঁচলের খুঁটে বাঁধতে।
তুমি যেতে চাও—যাও।
যেতে চাও--যাও
Reviewed by Hdhdhdhhd
on
11:24 PM
Rating:
Reviewed by Hdhdhdhhd
on
11:24 PM
Rating:


No comments: