ভুলোনা অতীত
====রফিকুল আলম
মনে রেখো ভুলোনা অতীত
জীবনটা ছিল মরুভূমির মত
গোলাপ হয়ে জন্ম নিলেও
গুনাগুণে ছিলে শিমুলের মত
রসালো শরীরের অধিকারী হয়েও
ছিলে বিল্ব পত্রের মতই সরস!
সোহাগহীন ভালবাসহীন
শ্রদ্ধাহীন এক ‍অতৃপ্ত আত্মা ।
মনে রেখো ভুলোনা অতীত
হাতের চেটোয় তুলে নিয়ে
চিরস্থায়ী বন্দোবস্ত দিলাম নিজেকে
মরু জমিন তছনছ করে দিলাম
আদরে সোহাগে ধর্ষনে কর্ষণে
বহে গেলো জাহ্নবীর স্রোতধারা
গোলাপী নিরযাসে পুষ্পালী দেহের কান্তিতে
হোঁচট খেলো পথচারী দৃষ্টিভ্রমে।
মনে রেখো ভুলোনা অতীত
বন্ধু হয়ে কান্তার পাড়ি দিলাম
বন্ধু হয়ে নির্বাসনে পাঠালাম
দুর্গন্ধময় সর্গগুলি
ভুলেই গেছিলাম দুঃখের কথা
ভুলেই গেছিলাম নিশ্চিত বিচ্ছেদের কথা।
মনে রেখো ভুলোনা অতীত
তোমার প্রয়োজন ছিল আমাকে
বাঁচার জন্য, প্রেরণার জন্য, একান্ত রোমাঞ্চের জন্য
একটি বলিষ্ঠ ঠিকানার জন্য
একটি সন্তানের জন্য

যেমন প্রয়োজন জীবনের জন্য অক্সিজেনের। 
Reviewed by রফিকুল আলম on 6:30 AM Rating: 5

No comments:

Powered by Blogger.