শয়নে সপনে জাগরণে শিহরণে মরনে
থাকবে তুমি আমার পাশে
এমন কথায় ছিল ভ্যালেনটাইন দিনে।
আমি চাতক চোখে বসে থাকবো
আমার আঙিনায়
তোমার আসার আশে। 
তোমাকে এঁকেছি হৃদয়ের রঙে
রচনা করছি মনের মাধুরি দিয়ে 
তুমি আসনি বৈজয়ন্তী নিয়ে।
দিনে দিনে আমি ক্ষয়ে যাচ্ছি
যন্ত্রণাগুলি মাথা থেকে অনবরত নামছে
চুঁয়ে চুঁয়ে নীচের দিকে
আর মাঝপথে এসে জমছে 
হাড়ের খাঁচার ভিতর গোপনে। 
আমি ফাঁকির ফাঁদে পা রেখেছি
মৃত্যু এখন আমায় হাতছানি দিয়ে ডাকে।
Reviewed by রফিকুল আলম on 7:47 AM Rating: 5

No comments:

Powered by Blogger.