’ও’ আসবে
=======রফিকুল আলম
সেকেন্ডেরে সিঁড়ি ভেঙে ভেঙে
মিনিটের পর ঘন্টা
ঘন্টার পর ঘন্টা
নিরলস সময়ের সিঁড়ি ভেঙে
সময় চলে গেল
অপেক্ষাতে সুদর্শনার।
চৈতী অলসতায় তন্দ্রালু চোখে
ভেঙে পড়ে গ্রীবা
তবু চেয়ে থাকা তীর্থের কাকের মতন্।
তোমার বুকের স্পন্দনতো
ওর বুকে মৃদু আঘাত হানেনা
কাল বোশেখীর মত।
আজন্ম চেয়ে থাকো তুমি
সুদূর প্রসারী দৃষ্টি দিয়ে।
দেখো ও আসবে
প্রকৃতির চৈতী অলসতার উদাসীনতায় নয়
যন্ত্রদানবে ভর করে ঝড়ের বেগে নয়।
তুমি দেখো ও আসবে
দখিনা মলয় হয়ে
মানুষে টানা ঢিমে চলা পাল্কি চড়ে
কোন এক বাসন্তিক সন্ধ্যায়।
হয়তো তখন তোমার বিদায়ের
অনাড়ম্বর পাল্কিটি ঘিরে বসে থাকবে অনেকেই
তোমার মায়ের নিকারো আঙিনায়।
=======রফিকুল আলম
সেকেন্ডেরে সিঁড়ি ভেঙে ভেঙে
মিনিটের পর ঘন্টা
ঘন্টার পর ঘন্টা
নিরলস সময়ের সিঁড়ি ভেঙে
সময় চলে গেল
অপেক্ষাতে সুদর্শনার।
চৈতী অলসতায় তন্দ্রালু চোখে
ভেঙে পড়ে গ্রীবা
তবু চেয়ে থাকা তীর্থের কাকের মতন্।
তোমার বুকের স্পন্দনতো
ওর বুকে মৃদু আঘাত হানেনা
কাল বোশেখীর মত।
আজন্ম চেয়ে থাকো তুমি
সুদূর প্রসারী দৃষ্টি দিয়ে।
দেখো ও আসবে
প্রকৃতির চৈতী অলসতার উদাসীনতায় নয়
যন্ত্রদানবে ভর করে ঝড়ের বেগে নয়।
তুমি দেখো ও আসবে
দখিনা মলয় হয়ে
মানুষে টানা ঢিমে চলা পাল্কি চড়ে
কোন এক বাসন্তিক সন্ধ্যায়।
হয়তো তখন তোমার বিদায়ের
অনাড়ম্বর পাল্কিটি ঘিরে বসে থাকবে অনেকেই
তোমার মায়ের নিকারো আঙিনায়।

No comments: