তামাকজাত পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী নিশ্চিত ও হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠণের দাবিতে মেহেরপুরে স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। তামার বিরোধী জোটের ও এইডের উদ্যোগে যাত্রীবাহি বাসে এ দাবি সম্বলিত স্টিকার স্থাপন ও বিতরণ করা হয়।
জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার রওশন আরা, মেহেরপুর জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক রফিকুল আলম এ কর্মসূচির উদ্বোধন করেন।

No comments: