প্রেমের নামে শাসন
আমার হৃদয় কাননে তুমি যে পার্বতী
তোমার পিক কন্ঠ আমায় আদর করে বলেছিল
ওগো মোর ধরণীধর যুগযুগান্তের।
কেটে গেছে কত বিনিদ্র শর্বরী
তোমার শিয়রে বসে
রাঙিয়ে দিয়েছি তোমার চুমহারা চঞ্চু
রেখেছি করতলের ছাপ
তোমার সুউন্নত উরসিজে
বাধা দাওনি ব্রীড়াবতী
অথচ করিনিতো অঙ্গহানি
কারণ তুমি যে আমার পার্বতী।
দীর্ঘ প্রতীক্ষায় এখন মনে হয়
তোমার প্রেম যেন হেলঞ্চার মত
প্রেমালাপ গুলি এখন আমার কানে বাজে
স্বল্পমূল্যের প্রসাধনী মেখে গদগদ কন্ঠে
বেশ্যা যেমন বলে তার প্রথম অতিথিকে।
অথচ আমার সমস্ত হৃদয় বন্দর জুড়ে 
তোমার প্রহরা অনুক্ষণ
ভালবাসার দাবীতে তোমার প্রতিটি অনুভূতি
আমায় করে শাসন।

Reviewed by রফিকুল আলম on 4:40 AM Rating: 5

No comments:

Powered by Blogger.