ও আমার প্রেমিকা

ও আমার প্রেমিকা
কে আসে ঐ
অর্ধনগ্ন বেসামাল পদক্ষেপে 
চিনতে পারো পথিক ?
জানি তুমি চিনতে পারবে না
তুমি যে পথিক শুধু পথকেই চেনো।
মন দেয়া নেয়ার নিদারুণ অমৃত যন্ত্রণাতো
তোমর হৃদয় ছুঁয়ে যায়নি।
তুমি জানতে চাও --- তবে শোন
ও আমার প্রেমিকা
হৃদয় মালঞ্চের অবিকশিত কুঁড়ি
অকৃত্রিম ভালবাসায় ওকে গড়ছিলাম
শুধু আমার সুঘ্রাণী হবে বলে।
আর জানতে চেওনা পথিক
বলতে গেলে আমার হৃদয় 
ক্ষত বিক্ষত  হয়ে যাবে 
বিষধর সর্প দংশনের মত।
তবুও শুনতে চাও ----- তবে শোন,
কোন এক কাল বোশেখী ঝড়ে ওকে 
আমার বুক থেকে ছিঁড়ে নিয়ে গেলো
ভালবেসে নয়, নির্মমভাবে ধর্ষণ করেছে ওকে
লক্ষ্য করে দেখো পথিক
প্রকৃতিতে এখন কাল বোশেখী নেই --- অথচ
ওর ঘন কৃষ্ঞ সর্পলেজা কেশ 
কেমন ধূসর অবিন্যস্ত
মুখ দেখছোনা যেন ভয়ার্ত মেঘ
চোখ ঠিকরে বেরুচ্ছে রোষানল।
পথিক আর জানতে চেওনা
শুধু জেনে রাখো ও আমার প্রেমিকা
হৃদয়ের মাঝে না পাওয়া ফুলের সুঘ্রাণী।

ও আমার প্রেমিকা ও আমার প্রেমিকা Reviewed by রফিকুল আলম on 7:07 AM Rating: 5

No comments:

Powered by Blogger.