বিজয় দিবস
প্রভাত ফেরী
কন্ঠ চিরে গগণ বিদারী শ্লোগান দিয়ে
পুরসস্কৃত হবার আশায় বিভিন্ন মাঠে ময়দানে
নানা খেলার অংশীদার হয়ে
বসে পড়লে !
বুকে জীবন্ত ফুটন্ত লাভা নিয়ে
ভীষণ বিষ্ফোরণের মধ্যে
দীর্ঘ ক্ষুধার জ্বালা, কষ্টদায়ক কোমল শয্যা
ঔষধ পথ্যহীন হাসপাতালের চৌকাঠ মাড়িয়ে
আজকের দিন হয়েছে ‘বিজয় দিবস’ ।
ডাক এসেছে ----- ডাক
অনাগত ভবিষ্যতের ডাক
বেঁচে থাকবার ডাক।
আমি জানি তোমরা
মায়ের সবুজ আঁচলের ছায়ানীড়ে নিদ্রিত শার্দুল
ডাক এসেছে জেগে ওঠো
জেনে নেও তোমাদের অতীত ইতিহাস।
শপথ নেও
অন্যায় অবিচার দূ্র্নীতি বর্বরতার বিরুদ্ধে
গড়ে তুলতে প্রতিরোধ, প্রয়োজনে হবে
সুশৃঙ্খলভাবে ভিসুভিয়াসের সহোদর।
Reviewed by রফিকুল আলম
on
4:57 PM
Rating:


No comments: