১৩৯০ সালের বর্ষা

১৩৯০ সালের বর্ষা
কালিদাস চন্ডীদাস ঠাকুর নজরুল
স্বর্গলোক থেকে কি তোমরা দেথতে পাচ্ছো
১৩৯০ সালের আষাঢ়স্য দিন
কেমন সূয্য বৃষ্টিতে
ভিজে যাচ্ছে ধরণী সন্তানেরা।
পুড়িয়ে নয় মাসের গর্ভবতী ফসল
ভেঙে দিচ্ছে স্বপ্নীল স্বপ্ন গুলো।
তোমরা আষাঢ় শ্রাবনের যে বর্ণনা দিয়েছ
বর্তমানের প্রকৃতি তোমাদের কাব্য মিথ্যে করে দিচ্ছে।
তোমরা বলেছ, “চারিদিকে জলে ভর ভর”
’আকাশে মেঘমালার আনাগোনা’
অথচ আমরা কাজলা ও ভৈরবের তলদেশে
করছি ধানের চাষ।
মেঘমালার পরিবর্তে আমরা এখন দেখছি
আগুনের বলটার ক্লান্তি নেই
কার্পণ্য নেই আগুন বৃষ্টি ঝরাতে।
ভুলে গিয়েছিলাম আষাঢ় শ্রাবণ
সেদিন চৈতী অলসতায়
প্রেয়সীর বুকে মুখ রেখে ঝিমুচ্ছিলাম
ওর বুক থেকে আসছিল
আষাঢ়স্য নীপের সুগন্ধ।
তোমাদের কাব্যের ছায়াপথে আনাগোনা করা
প্রেষিতভতৃকার বিরহ বিধুরা মুখ
দেখেও বলা যায় এখন শ্রাবণ
কিন্তু প্রকৃতি দেখে বলা যায়না।
হে বর্ষার কবিরা তোমাদের লেখনি
প্রকৃতির অনাগত খেয়ালে
আমাদের বংশধরদের নিকট
হয়ে যাবে হয়ত আষাঢ়ে গল্প।

১৩৯০ সালের বর্ষা ১৩৯০ সালের বর্ষা Reviewed by রফিকুল আলম on 11:30 PM Rating: 5

No comments:

Powered by Blogger.