উপোষ
আমার যেদিন জন্ম হলো
সেদিনও মা আমার উপোষ ছিল
নবজাতকের চীৎকারে মনে হলো
এ তার আগমনী বার্তা নয়
ক্ষুধার বিরুদ্ধে এক সরব প্রতিবাদ।
দুমুঠো অন্ন আর এক চিলতে দুধের জন্য
মা আমার পান্ডুর আননে ক্লান্ত পায়ে
হেঁটেছে কত পথ।
শুকিয়ে বুকের পীযুষ সাগর
কোন কোন সময় বেরিয়ে এসেছে লাল রক্ত।
কত চড়ায় উৎরায় বন্ধুর পথ
অস্ত্রের শাসন শোষণ পেরিয়ে
মুজিবনগরের শপথের পর
একটি রক্তিম সূরয্য উঠেছে
আমার মায়ের আঙিনায়।
--------------অথচ
আজো লাখো জননী
আমার মায়ের মত জঠর জ্বালায়
পথ হাঁটছে, উপোষ থাকছে
জন্ম দিচ্ছে অপুষ্ট শিশু নির্বিকার আননে।
উপোষ
Reviewed by রফিকুল আলম
on
5:57 AM
Rating:
Reviewed by রফিকুল আলম
on
5:57 AM
Rating:




No comments: