প্রতীক্ষা
তোমাকে বড্ড চেনা চেনা লাগছে
গাঢ় নীল রঙের শার্ট, সাদা প্যান্ট পরে
নিবিঢ় শেওলার মত জমে থাকা
জমাট অন্ধকারের মত
কুঁকড়ানের ব্যাক ব্রাশ করা চুলে
টি,জিতে ব্যাংকরের পথে
আমার পাশে বসা সহযাত্রীটি কি তুমি নও?
কথা বলছো না কেন?
মুক হয়ে আছো কেন?
সঞ্চিত কি নেই কোন কথা?
কেঁপে কেঁপে উঠছো কেন?
কেমন যেন হিম শীতল হয়ে যাচ্ছো।
ভুলে গেলে নাকি
সুকুমভিৎ, চেয়াঙমাই, ফুকেটের দিনগুলি?
তুমি দেখছি সেই আগের মতই
লাজুক হয়েই আছো
বেআব্রু হয়না মুখের ভাষা।
কেমন যেন স্থবির হয়ে গেছো
যা ফুটে উঠেছে তোমার কপালের বলি রেখায়।
***** *****
না ভুলিনি, মনে আছে,
পাছাপেড়ে কামরাঙা শাড়ী পরে
শীতালি ডানায় ভর করে আসা
কৃষ্নচূড়ার টকটকে প্রনয় যে দিল
ফাগুনে উড়িয়ে আঁচল ব্যাকুল হয়ে
পার্বতীর মত যে প্রেম দিলো
কথা দিলো নতুন জীবনের
তাকে ভুলবো কেমন করে।
আজ কেঁপে উঠার কথা বলছো
হিম শীতল হওয়ার কথা বলছো
মুক হয়ে যাওয়ার কথা বলছো
স্থবিরতার কথা বলছো।
কুঁচদানার মত নাক ফুল কে পরালো তোমায়
ঐ বাঁশীর মত নাকে,
কো পরালো ঐ কর্নলতিকায়
বোতাম ফুলের মত কান ফুল
বাহুলতায় কে পারালো চুড়ির গন্ডী
গ্রীবায় চিক্ কবরীতে রঙ্গন
কে মারলো কপোলে অবতরণের অস্পষ্ট সীলমোহর।
যা ছিল তোমার অনিবন্ধিত কথায়
শুধুই আমার অধিকার।
আমি সময়ের পানসিতে বসে
গানিতিক হারে সময় গুলি পাড়ি দিচ্ছি
হৃদয়ের মাঝে কালো নেকাবে মুড়ে
সুদীর্ঘ পনেরটি বছর
নতুন জীবন শুরুর প্রতীক্ষায়।
প্রতীক্ষা
Reviewed by রফিকুল আলম
on
6:54 PM
Rating:
Reviewed by রফিকুল আলম
on
6:54 PM
Rating:


No comments: