সঁপে দিলাম


সঁপে দিলাম
বড্ড মেঘাচ্ছন্ন আষাঢ়ে আকাশ
আচমকা বৃষ্টির দূত এসে 
বিচ্ছিন্ন করে আমাদের অবস্থান।
তোমার পীযুষ অন্তর দিয়ে ধয়ে দিও
ঘুণে ধরা বিতৃষ্নায় ভরা আমার হৃদয়
আমি সঁপে দিলাম তোমার হাতে।
সেঁওতির সুঘ্রাণী হয়ে আমার আঁধার ঘরে
মঙ্গল সেঁজুতি হাতে এসো
স্বর্গীয় প্রেম নিয়ে মনের মহলে।
কোন দিন যেন কোন রমণী
ময়লা না ছড়াতে পারে
আমার বিতৃষ্নায় ভরা হৃদয় অর্নবে।
তুমি বিছিয়ে দিওে প্রেমের বিছানা
যেখানে আমি তোমার সুরতিতে
বিশ্রাম নিতে পারি আমরন।

সঁপে দিলাম সঁপে দিলাম Reviewed by রফিকুল আলম on 6:18 PM Rating: 5

No comments:

Powered by Blogger.