শরবিদ্ধ মানুষ
আমার সমস্ত শরীর শরবিদ্ধ
ধারাহীন রক্তাক্ত।
ওর বিবসনা ঐশ্বর্য্ দেখতে ভালবাসী
অথচ বস্তর ও পিরানের ফাঁক দিয়ে উঁকি মারা
অঙ্গ দেখে মনে হয় যেন
উপহাসের তীর তাক করে আছে আমার দিকে।
ঘরতো নয় পায়রার খোপ
মাসান্তে ভাড়া দিতে দেরী হলে
যৌবনে অনিন্দ্ সুন্দর লাস্যময়ী
বাড়ীওয়ালীর মুখ থেকে বেরিয়ে আসে
অনেকগুলি তীর আমাকে তার করে।
সন্তানদের নিষ্পাপ আচরণে হৃদয় জুড়িয়ে যায়
তাদের ন্যুনতম চাহিদা মিটাতে না পারার ব্যর্থতায়
ওদের মুখ দেখে মনে হয়ে যেন
অসংখ্য তীর ধেয়ে আসছে আমাকে তাক করে।
মায়ের কষ্ট, সহোদর সহোদরার দুঃখ
সবই সৃষ্টি আমার ব্যর্থতায়
ওদের মুখ দেখেও মনে হয় যেন
হাজারো তীর আসছে আমাকে তাক করে।
রাস্তায় বেরুলে মনে হয় যেন
তীর মারছে পাওনাদার
তীর মারছে মস্তান চাঁদাবাজ
তীর মারছে পরশ্রীকাতর নিন্দুকেরা
তীর মারছে সরব যন্ত্রদানব।
সব মিলিয়ে আমি একজন শত শরবিদ্ধ
ধারাহীন রক্তাক্ত মানুষ।
আমার সমস্ত শরীর শরবিদ্ধ
ধারাহীন রক্তাক্ত।
ওর বিবসনা ঐশ্বর্য্ দেখতে ভালবাসী
অথচ বস্তর ও পিরানের ফাঁক দিয়ে উঁকি মারা
অঙ্গ দেখে মনে হয় যেন
উপহাসের তীর তাক করে আছে আমার দিকে।
ঘরতো নয় পায়রার খোপ
মাসান্তে ভাড়া দিতে দেরী হলে
যৌবনে অনিন্দ্ সুন্দর লাস্যময়ী
বাড়ীওয়ালীর মুখ থেকে বেরিয়ে আসে
অনেকগুলি তীর আমাকে তার করে।
সন্তানদের নিষ্পাপ আচরণে হৃদয় জুড়িয়ে যায়
তাদের ন্যুনতম চাহিদা মিটাতে না পারার ব্যর্থতায়
ওদের মুখ দেখে মনে হয়ে যেন
অসংখ্য তীর ধেয়ে আসছে আমাকে তাক করে।
মায়ের কষ্ট, সহোদর সহোদরার দুঃখ
সবই সৃষ্টি আমার ব্যর্থতায়
ওদের মুখ দেখেও মনে হয় যেন
হাজারো তীর আসছে আমাকে তাক করে।
রাস্তায় বেরুলে মনে হয় যেন
তীর মারছে পাওনাদার
তীর মারছে মস্তান চাঁদাবাজ
তীর মারছে পরশ্রীকাতর নিন্দুকেরা
তীর মারছে সরব যন্ত্রদানব।
সব মিলিয়ে আমি একজন শত শরবিদ্ধ
ধারাহীন রক্তাক্ত মানুষ।
শরবিদ্ধ মানুষ
Reviewed by রফিকুল আলম
on
11:09 PM
Rating:
Reviewed by রফিকুল আলম
on
11:09 PM
Rating:


No comments: