শাওনে আমি
শাওনের অবিরাম বারি পতনে্
অনেকেই ফিরে আসে আমার মত
মনের একান্তে স্মৃতির এ্যালবাম খুলে।
মনে পড়ে শৈশবের হুল্লোড়
স্কুল এড়িয়ে বন্ধুদের সাথে আড্ডার কথা।
একপোয়া চা’ল আর একটা ডিম হাতে
বনভোজনের আয়োজন।
মনে পড়ে ------------
বাবুদের বাগানে আম চুরি করা
নিজেদের গাছের ডাব চুরির কথা
স্মৃতির ঘরে ভীড় করে আর হাসি পায়।
মনে পড়ে ------ যৌবনের শুরুতে
যেদিন প্রথম প্রেমের চিঠি পেলাম
ভয়ে ফিকে হয়ে গেল মুখমন্ডল
হৃদপিন্ডের গতি বেড়ে গেল দ্বিগুন
অন্তরাত্মা খাঁচা ছাড়ার মত।
মনে পড়ে ---------
অজান্তেই হাসি একাকী গোপনে
কারণ আমার প্রেমের ফসল
বেশ বড় হয়েছে এখন।
মনে পড়ে আমার মাকে
রঙিন সূঁচ সুতো হাতে নির্বিকার চিত্তে
দরদালানে বসে
নক্সা কাটে নক্সি কাঁথায়।
দেখেছি রেগে যেতে নড় কথায়
মনে হতো যেন
ধ্যান ভেঙে গেল তার কত কালের।
শাওনে আমি
Reviewed by রফিকুল আলম
on
7:56 AM
Rating:
Reviewed by রফিকুল আলম
on
7:56 AM
Rating:


No comments: