দুর্বোধ্য

দুর্বোধ্য 

বড্ড দুর্বোধ্য চাপা স্বভাব তোমার
নির্জনে একাকী বসে
গুন গুন করে যে সুর রচনা করো
বুঝতে কষ্ট হয়না  তা বেদনার বেহাগ।
আর বুকের আঁচড়হীন কাগজে
রচনা করো বিরহের কাব্য।
তুমি কেন বুঝতে চাওনা রেনেচ
নাকি না বুঝার ভান করো ?
আমি তোমাকে দুরুন ভালবাসি
অকৃত্রিম ভালবাসা অকৃপণ ভাবে।
সামনে এলে সুপ্রেমিকের মত
স্মীত হাস্যে রাঙিয়ে তোল বিভা দিয়ে
হৃদয়ের মাঝে রচিত বেদনার তাজমহলকে।
অবলীলায় বদলে ফেল নিজেকে
হাসির উচ্ছাসের নেকাবে ঢেকে
সমস্ত দুঃখ বেদনা বিরহ।
বিশ্বাস করো রেনেচ 
আমার সমস্ত হৃদয় নিঙড়ানো
সুধা দিয়ে তোমাকে ভালবাসী
অথচ তোমার মনের খিল ভেঙে
ঢুকতে পারিনি আজো
তোমার দুর্বোধ্য মনের মন্দিরে।

দুর্বোধ্য দুর্বোধ্য Reviewed by রফিকুল আলম on 2:12 AM Rating: 5

No comments:

Powered by Blogger.