ক্ষমতার ভালবাসা


ক্ষমতার ভালবাসা


সেদিন ১৯৪৫ এর ৬ আগষ্ট
’লিটল বয়’ নামের পারমানবিক বোমাটি
হিরোশিমায় সংহার করেছে দু’লক্ষ প্রাণ
প্রকৃতিতে তার ছাপ আজো সুস্পষ্ট।
কী নারকীয় ধ্বংশ লীলা চালাতে পারে
একটি মাত্র পারমানবিক বোমা।
চারদিকের এক মাইলের মধ্যে 
সমস্ত ইমারতের দেয়াল ভেঙে যাবে
দেড় দুমাইলের মধ্যে বিধস্ত হবে সব দাহ্য বস্তুগুলি
অষ্ট মাইল চৌহদ্দির পুড়ে যাবে সব ।
কম বেশী এগারো থেকে বিশ মাইলের মধ্যে
সব প্রাণী হবে অগ্নিদগ্ধ।
বিস্ফোরনের সময় বায়ু মন্ডলের উত্তাপে
সৃষ্টি হবে সত্তর লাখ গুন বেশী চাপ
শুরু হবে সাত শত মাইল বেগে বাতাস
ঘরবাড়ী সহ মৃতদেহ গুলি হবে সজোরে নিক্ষিপ্ত 
আর জীবিতরা হারাবে রোগ রোধের ক্ষমতা।
ক্যান্সার যকৃত কিডনি রক্তশূন্যতায়
ধুকে ধুকে হবে জীবনাবসান।
পারমানবিক বোমা পারে ধ্বংস করতে শুধু
পারেনা গড়তে পারেনা সৃষ্টি করতে।
এই বোমার চেয়েও ক্ষমতাধর তোমার ভালবাসা
যা গড়তেও পারে ভাঙতেও পারে।

পথহারা পেতে পারে সুপথের সন্ধান
নেশাগ্রস্ত গৃহহারা হতে পারে নসট্যালজিয়া
একটি স্বর্গ গড়তে পারে সংসারে 
তাই পারমানবিক বোমার চেয়েও
ঢের ক্ষমতধর তোমার ভালবাসা।
আবার অনেক পরিবার হতে পারে নরক
তোমার ভালবাসায়, তা যদি হয় পরকীয়া
তাই বলি তোমার ভালবাসা
পারমানবিক বোমার চেয়েও ঢের ক্ষমতাধর।

ক্ষমতার ভালবাসা ক্ষমতার ভালবাসা Reviewed by রফিকুল আলম on 11:07 PM Rating: 5

No comments:

Powered by Blogger.