হলোনা ফিরা
চৈতী পুরুষের বয়স সায়াহ্নে
জল্লাদী দাপট আর নেই
গ্রীষ্মের আগুন ঝরা দিনেশের
চোখ রাঙানীও নেই এখন।
ছটফটানি নেই এখন প্রকৃতিতে
গভীরতা হারা তটিনী
ফুটি ফাটার মতন নয় এখন।
আকাশে দিনেশের দেখা নেই বেশ ক’দিন
আষাঢ় রমণীর অশান্ত ক্রন্দনে
বাইরে যাবার উপায় নেই
বৃষ্টির চঞ্চল উল্লাসের নৃত্যে
বেপরোয়া হয়ে উঠে অচঞ্চল মন
নতুন জলে করতে অবগাহন।
সৌদামিনীর চোখ রাঙানীতে
গগণ বিদারী দেয়ার ডাকে
বুকের ভিতরে থাকা হাপরের গতি বেড়ে গেলে
ভয়ার্ত চিত্তে নিয়েছিনু শরণ তোমার
অচেনা অজানা সুঠাম দেহের উদোম বুকে।
কত আষাঢ় শ্রাবণ এসে ফিরে গেল
আমার আর হলোনা ফিরা আপন মহলে
তোমার বুকের মহল থেকে।
হলোনা ফিরা
Reviewed by রফিকুল আলম
on
3:17 AM
Rating:
Reviewed by রফিকুল আলম
on
3:17 AM
Rating:


No comments: