শব্দ শুনি

শব্দ শুনি

আগেও ওরা খেলত খেলা শব্দ করে
বুঝতে পারতাম হাতের চুড়ির শিঞ্জনীতে।
জানিনা দাদরা কি কাহারবা তালে
তবে তালে তালে, সুরে সুরে,
জাগতো পূলক বুকের মাঝে।

এখনো  খেলা করে শব্দ করে
মশক নিরুদ্ধ ঘরে
তবে খেলোয়াড় ক’জন জানিনা
খিস্তি কেটে শব্দ করে।

এখনো শব্দ করে 
তরল কিছু ঢালার শব্দ।
চুড়ির শিঞ্জনী নেই এখন 
তবে শব্দ শুনি কাঁচ বাসনের
আধুনিক শব্দ যন্ত্রের উৎকট শব্দ
তার সাথে শুনি মানুষের কণ্ঠ
নাকি ছাগলের ধ্বনি, আমি বুঝিনি
তখন আমার রক্তচাপ ঠেকাতে
শরণ নি্ই এ্যালোপ্যাথির।

এখন নাকি খেলা হয় নতুন নিয়মে
বাড়ির ছাদের উপর রাখা
মাকড়সার জালের মত
বিরাট গোল থালাটা যেমন শিখায়।

শব্দ শুনি শব্দ শুনি Reviewed by রফিকুল আলম on 3:32 AM Rating: 5

No comments:

Powered by Blogger.