আশ্বাস

আশ্বাস

এই বসন্তে ঝরে গেল চল্লিশটি পাতা্
আমার জীবন বৃক্ষ থেকে
চল্লিশের সিঁড়িতে দাঁড়িয়েও ভাবছি,
শুধু ভাবছি বাঁকী পাতাগুলির কথা ।
এভাবেই ঝরে যায় কত
জুঁই যুঁথি বেল ক্রিসেনথিমাম কস্মস
জরিনা সখিনা তারামন প্রতিদিন
চরম অবহেলায় অনাদরে অলক্ষে্ নীরবে।

ভাবতে পারিনা আর ভাবতে পারিনা
এরই মাঝে ঝরে গেছে বারোটি ফুল
সুদীর্ঘ একটি যুগ ।
একটা কোকিল ডেকে গেল
নাকি কেঁদে গেল বুঝিনি
একটা অব্যাক্ত ব্যথা বুকের মাঝে যেন 
ছোট মাছের মত ঘুরপাক খাচ্ছে
নিঃসঙ্গতায় মুক করে দিচ্ছে
আমার চাওয়া পাওয়া অনভূতি।

তারপর ভাবনাগুলি মোর সম্বিত ফিরে পাই
কল্যাণীর বুকে পালিয়ে যাবার শব্দে
বাঁকী পাতাগুলির ভবিষ্যৎ
ফিরে পাই আশ্বাস নিঃশব্দে নিঃশর্তে
রুপ রস স্পর্শে গন্ধে ভরিয়ে দেয়ার।

আশ্বাস আশ্বাস Reviewed by রফিকুল আলম on 9:02 AM Rating: 5

No comments:

Powered by Blogger.