চাই প্রিয়ংবদা

চাই প্রিয়ংবদা

বাইরে যাব – যাবনা কেন? যারা বলে
ওদের আমি চিনি, ওরা নশ্বর
কুহকজাল ছড়াই সরল প্রাণে, বারে বসে
কত পুরুষের মাথা খাই বর্ণচোরার মত
কৃত্রিম রুপের পশরা সাজিয়ে
আধা উদোম শরীরে ঢেউ খেলিয়ে
তুখোড় দক্ষতার তীক্ষ্নতায় 
মরচে ধরে যায় বোধ হয়, না করলে প্রয়োগ।

জানি – ওরা অকাল পৌঢ়া চামড়া জড়তায়
নিচোলে ঢেকে উরসিজ, দুহাত শিরে তুলে
ইজি চেয়ারে করিডোরে বসে খতিন মিলায়
কত মাথা খেয়েছে কত ঘর ভেঙেছে
ঘটিয়েছে কত আত্মহত্যা।

বাইরে যাবো-যাবোনা কেন শুনলে
আমার মনের মনিকিউলে জ্বলে ওঠে
দুনির্বার আগুন, আশা ভঙ্গের গ্লানি
তখন মনে হয় এ যেন অসহনীয় 
অপমানের জব জবে ঘাম
কে যেন থাপ্পড় লাগালো কপোলে
গরম মরুর হাওয়ার মত।   

তাই ---

চাই একজন প্রিয়ংবদা নস্ট্যালজিয়া
যাকে প্রেম দেবো, দেবো ভালবাসার নিপুণ প্রলেপ
সোহাগ সিঞ্চিত অনুরাগ দেবো
কপালে দেবো মাদ্রাজী সিঁদুরের টিপ
রাঙা আম্র চেরা চঞ্চুতে মারবো চঞ্চুর সীলমোহর
মনের গঙ্গায় বান ডাকাবো
দেহের দেউড়িতে কাঁপন জাগাবো
অদৃষ্টপূর্ব সৌদামিনীর পরশ দিয়ে
তাইতো আমি চাই প্রিয়ংবদা নস্ট্যালজিয়া।

চাই প্রিয়ংবদা চাই প্রিয়ংবদা Reviewed by রফিকুল আলম on 8:44 AM Rating: 5

No comments:

Powered by Blogger.