ভালবাসার সনদ
ভালবাসার দৃষ্টি পেতে হলে
শ্রাবণ নয়নী হতে হবে
ভালবাসার সিঁড়ি পেতে হলে
ডিঙোতে হবে বাধার প্রাচীর।
ভালবাসার রাত পেতে হলে
কাটাতে হবে কত বিনিদ্র রজনী
ভালবাসার হাত ধরে চলতে হলে দু’জনায়
সন্দেহ সংশয় করতে হবে বিদায়
মনের মন্দির থেকে।
দেখবে লক্ষ তারার ভীড়ে
জেগে থাকবে চাঁদ
দুর হবে দূরত্ব, দূর হবে বিষাদ।
দেখবে ভালবাসার নাম শ্রদ্ধা পাওয়া
ভালবাসার নাম তৃষ্ঞা মেটা
আজীবন এক সাথে পথ চলার
অপরিবর্তনীয় ভালবাসার সনদ।
ভালবাসার সনদ
Reviewed by রফিকুল আলম
on
6:51 PM
Rating:
Reviewed by রফিকুল আলম
on
6:51 PM
Rating:


No comments: