কচির কল্পনা
=====রফিকুল আলম
ফুল হয়ে জন্মে যেন
অপরাধ করেছি তোমাদের কাছে।
করেছো কবিতার প্লট, কাব্যের প্রাণ
সাজিয়েছ রঙমহল
শুকিয়ে গিয়েছে বিদায় করেছো।
দুর্বল মন --- প্রেমিকা বানিয়েছ
দুবাহুর পথ রোধ করার
আধিপত্য বিস্তার করেছে।
সংসারে তোমরা করেছো গৃহিণী
ধোপানী, গোয়ালিনী, রুগীর সেবিকা
যথেচ্ছা ব্যবহার তোমাদের
মনে হয় যেন খেয়ালের বশে
খেলা করা খেয়ালী পুঁতুল আমরা।
আবার তোমাদের সুগন্ধ না দিতে পারলে
নাক সিঁটকে ভ্রুকুঁচকিয়ে মুখ ফিরিয়ে নেও
নিকটের রাতকে করো
অসহনীয় গুমোট ঘুঁটঘুঁটে।
ফুল হয়ে জন্মে যেন অপরাধ করেছি।
কিন্তু যদি কোন সকালে উঠে দেখি
নিয়তির খেয়ালে হয়ে গেছি্
’আমি’ তুমি আর ‘তুমি’ আমি
তাহলে কেমন হবে বলতো কবি ?

No comments: