জেলা প্রশাসক মেহেরপুর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছিঃ বছরের শুরুতে জেলার সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপনার অফিসে অথবা স্বস্ব উপজেলার নির্বাহী অফিসারদের অফিসে নিয়ে এসে অনুরোধ করা যেতে পারে তাঁরা যেন এবছর কোন গাইড বুক কেনার জন্য ছাত্র ছাত্রীদের উপর চাপ সৃষ্টি না করেন। শিক্ষার্থীরা গাইড বুক নির্ভরশীল হওয়াতে মূল বইগুলির সাথে তাদের কোন সম্পর্ক সৃষ্টি হয়না। তাদের দেয়া বইগুলি নতুনের মতই থাকে যখন আবার ফেরত দেয়। গাইড বুক ত্যাগ করার জন্য সরকারের প্রচেষ্টা আমাদের বাস্তবায়ন করতে হবে। তাছাড়া এব্যাপারে হাইকোর্টের নির্দেশনা সম্ভবতঃ আছে আর না থাকলেও হয়ত অচিরেই আসবে বলে আমার ধারণা। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে আপনার ভূমিকা আমাদের সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
Reviewed by রফিকুল আলম on 7:14 AM Rating: 5

No comments:

Powered by Blogger.