কোন বিশ্বাসে
--------রফিকুল আলম
শুনলাম ইদানিং নাকি
তুমি হয়েছে নেশাগ্রস্ত
তবে ওর মত হিরোইন প্যাথেডিনে নয়
অর্থের নেশায় আক্রান্ত হয়ে
পরেছো নষ্ট বেনারসী
বিক্রি করতে ধরেছো ভালবাসা
কাজের বিনিময়ে অর্থের বিনিময়ে
বাজারী পণ্যের মত।
কোন বিশ্বাসে আর নিজেকে জড়িয়ে দেবো
তোমার নষ্ট শাড়ীর আঁচল খুঁটে।
ও পাড়ার ওরা বললো
সেদিন তোমাকে দেখেছে
নষ্ট ভিজা কাপড়ে সংসদ ভবনের ধারে
শাহবাগের ওরা বললো
ঐ শাড়ীটা পরে দেখেছে তোমায়
রমণা উদ্যানে
কেউ বলে দেখেছে গুলশান গেষ্ট হাউজে
বনানীর সুরক্ষিত দরদালানে
মগবাজারের চাঙ পাই এ
নষ্ট ভিজা বেনারসী শাড়ীতে
বলো কোন বিশ্বাসে আর নিজেকে সঁপে দেবো

তোমার নষ্ট শাড়ীর আঁচল খুঁটে। 
Reviewed by রফিকুল আলম on 7:38 AM Rating: 5

No comments:

Powered by Blogger.