সেদিন বিকেলে
====রফিকুল আলম
সেদিন পড়ন্ত বেলায়
মুক্ত ঝরা হাসিমাখা
মুখে
যখন আমার কাছে
এলে
তোমাকে লাগছিল
অপরুপা
দ্বিরেফের পরশে
যেমন
ফুল সুন্দর হয়ে
উঠে।
রুপের নেশায় মনে
জেগেছিল
পাওয়ার অদমনীয় আগুন।
ইচ্ছে হচ্ছিল
নিষ্পেষিত করি
আমার সোহাগ পরশে
তোমার ঐ অতৃপ্ত
দেহলতা।
বুকের ব্যথা বিনিময়ের
বাসনাও ছিল মনে
অথচ নিজেও বলতে
পারিনি
কত ভালবাসা এ
বুকে।
জীবন যুদ্ধে পরাজিত
বিপরীতধর্মী দুটি
মানবাত্মার নির্মম নীরবতায়
গুমোট হয়ে উঠলো
নির্জন মনোরম পরিবেশ,
দেখা দিলো তোমার
চন্দ্র মুখে শাওনের ভারী মেঘ।
নির্দয় ঘড়ির ঘন্টা
সংকেত দিলো
সন্ধ্যা সমাগত,
নীড়ে ফেরার পালা
লাজনম্র মিনতি
‘এবার যেতে দাও’
তুমি চলে গেলে
রেখে গেলে শুধু
বিদায় বেলার করুণ
চাহনি।
দেখে মনে হলো
আশ্রয়হীন লতার মতন
কত অসহায় অপূ্র্ণ
এক মানবাত্মা
শুধু একাকী চলে
গেল এক বুক ব্যথা নিয়ে
হৃদয়ে এঁকে দিয়ে
এক প্রশ্নবোধক চিহ্ন।
Reviewed by রফিকুল আলম
on
9:06 PM
Rating:


No comments: