স্বপ্ন দেখি
তার মুখশ্রী অবিকল বিধুর
বিমুগ্ধ উজ্জ্বলতায় সুমার্জিত
বসরায়ী গোলাপের পাপড়ির পুঞ্জ
চীনে বাদামের মসৃন আস্তরনে
যেন বার্নিশ করা বিন্যাসে নিপূণ মূর্তি।
তার চোখের তারা যেন
অরুনধূতির আলোর অহংকার
ভ্রুদুটি মনে হয় যেন
কোন রাজপুত্রের রাজ ধনুক।
চুল তার শ্যাম্পুর নৈপুণ্যে
মনে হয় যেন তমালের প্রথম কুসি
ঝির ঝির করে তড়পায় মলয়ে।
আমি দেখি স্বচ্ছ্ চোখে
যে চোখ এখনো স্থির হয়নি কোন চোখে
ঘর করেনি কারো বুকে
শুরু করেনি মানাভিমানের চাষাবাস।
সে এসেছে উল্লাসে উচ্ছাসে বাসন্তী হয়ে
মুচকী হেসে জোনাকীর মত আমার জীবনে
আমার বুকের ফুলদানিতে পারিজাত হয়ে
অনিকেত আমি স্বপ্ন দেখি তাকে নিয়ে।
তার মুখশ্রী অবিকল বিধুর
বিমুগ্ধ উজ্জ্বলতায় সুমার্জিত
বসরায়ী গোলাপের পাপড়ির পুঞ্জ
চীনে বাদামের মসৃন আস্তরনে
যেন বার্নিশ করা বিন্যাসে নিপূণ মূর্তি।
তার চোখের তারা যেন
অরুনধূতির আলোর অহংকার
ভ্রুদুটি মনে হয় যেন
কোন রাজপুত্রের রাজ ধনুক।
চুল তার শ্যাম্পুর নৈপুণ্যে
মনে হয় যেন তমালের প্রথম কুসি
ঝির ঝির করে তড়পায় মলয়ে।
আমি দেখি স্বচ্ছ্ চোখে
যে চোখ এখনো স্থির হয়নি কোন চোখে
ঘর করেনি কারো বুকে
শুরু করেনি মানাভিমানের চাষাবাস।
সে এসেছে উল্লাসে উচ্ছাসে বাসন্তী হয়ে
মুচকী হেসে জোনাকীর মত আমার জীবনে
আমার বুকের ফুলদানিতে পারিজাত হয়ে
অনিকেত আমি স্বপ্ন দেখি তাকে নিয়ে।

No comments: