মিলনের রাত
কাক জোছনার এই রাত
শুধু তোমার আমার মিলনের রাত।
কোন এক সময় পয়োধরের মিছিল এসে
গ্রাস করবে সোমালোক
ঢেকে যাবে ধরা জমা্ট অন্ধকারে।
আমরা চাইনা সোমালোক
চাইনা মোমালোক কিম্বা তারকালোক
চাই শুধু অন্ধকার অমানিাশার মত।
শুরু হবে বৃষ্টির নৃত্য
ঝুমুরের মত ঝংকৃত হবে
টিনের চালা, গাছের পাতা।
কেউ শুনবে না আমাদের শব্দ
গল্প কিম্বা স্বপ্নের কথা
বৃষ্টি নৃত্যের সুনিপুণ বাদ্যের মূর্ছনায়।
বুঝলে অনিল, এই রাতে
আকাশের মত উদার তোমার বুকে
প্রেমের সুরতিতে ফুরোবে নিশি ধ্যানস্থ হয়ে।
বাতায়ন পথে
হাওয়ার অদৃষ্ট মিছিল এসে
বুলালে পরশ ঠান্ডা আঁচল দিয়ে
তা হবে না দোষের।
মুছে যাবে আমাদের
ঘন আনন্দের ক্লান্তির ঘাম
এক অনির্বচনীয় প্রশান্তিতে্
আমরা করে যাব ক্ষয়
সমুখের বাঁকী রাতটুকু।
মিলনের রাত
Reviewed by রফিকুল আলম
on
12:51 AM
Rating:

No comments: