ধার ধারবো না সমাজের


ধার ধারবো না সমাজের
সিগারেটে অগ্নিসংযোগ করে
দেখছিলাম সামনের ভাষ্করয্য একটি
ওর গ্রীবার নীচে শুভ্র আঙিনায়
অরুণবসনের স্পষ্ট স্বাক্ষর দেখে
আমার মত অনেকেই হোঁচট খেয়েছে
হয়ত রক্তিম চেরী ভেবে।
নিবিষ্ট চিত্তে পান করছিলাম
অপরুপার অর্চনীয় রুপের বেয়ার
কর্মচঞ্চলার বুকের ভেলভেটের শৃঙ্গ
করছিল উঠানামা নিঃশ্বাসে প্রশ্বাসে
তালে তালে নিঃশব্দে উথাল পাথাল করছিল
আমার খাঁচায় রাখা স্বয়ংক্রিয় যন্ত্রটি।
কারুকায্যে অতুলনীয়া যেন
জয়নুল আবেদীনের অপরুপ চিত্রকর্ম।
অটল হিমালয় সংকল্প আমার
দুর্জন হবোনা
ধার ধারবো না সমাজের কোন
দুরালাপের অপশাসন।
লিখিত বা মৌখিক দাবীনামা পেশ করবো না
বিনা ইন্টারভিউয়ে দেব সরাসরি নিয়োগ পত্র।

ধার ধারবো না সমাজের ধার ধারবো না সমাজের Reviewed by রফিকুল আলম on 8:10 AM Rating: 5

No comments:

Powered by Blogger.