বিশ্বাসের ভালবাসার শিকড়
মায়াবী কাজল নয়নী
ম্যাজেন্টা পোষাকে মোহিনী তুমি
উদাসী মলয়ে উদাস চোখে
প্রায়ই বসে থাকতে দেখি
চম্পক কিম্বা নীপ বনে নয়
তোমাদের মহলের ছাদে
মহাতপস্বির মত।
একদিন প্রশ্ন রেখেছিলাম, ভালো আছতো?
পৃথিবীর সবচেয়ে ছোট্ট দু’টি শব্দের একটিতে
উত্তরে বলেছিলে ‘হ্যাঁ’ আনতস্বরে।
আরো বলেছিলে জানো কবি
এই চরাচরে আমি বড় একা
নিঃসঙ্গ সাথী হারা।
আমি হতে চাই বাঁধন হারা জাহ্নবী
অভিভাবকের কড়া শাসন
আঘাত হানে বাধ সাধে
আমার কাংখিত স্বাধীনতায়—ফারাক্কার মতন।
রমণী স্বাধীনতার তপস্বিনী
কথা দিয়েছি তোমায়, আমি দেব
পূর্ণ নিরাপত্তা, তোমার কাংখিত স্বাধীনতার।
তারপরও তুমি ছড়িয়ে রাখো মৌন উদাসী দৃষ্টি
ধরে নেব এ মৌনতা সম্মতির লক্ষণ
নাকি বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব ?
ভালবাসা আর ভাল লাগার উল্লাসের আঙিনায়
বুঝতে চেয়েছি তোমার অন্তর দৃষ্টি
পেরেছি কিনা জানিনা তবে -----
হৃদয় থেকে ঝরে গেছে টিউলিপ।
রমণীয় স্বাধীনতা দেয়ার কথা
যদি অবিশ্বাসের বুনিয়াদে রচনা করো
তাহলে তোমাকে একলা চলতে হবে
ভুলের পথ ধরে --- বহু দূরে
তবুও কাটবেনা কোনদিন
কষ্টের আঁধারের অমাবশ্যা
পাবেনা দেখা বিশ্বাসের ভালবাসার শিকড়।
বিশ্বাসের ভালবাসার শিকড়
Reviewed by রফিকুল আলম
on
7:06 AM
Rating:
Reviewed by রফিকুল আলম
on
7:06 AM
Rating:



No comments: