আপোষহীন ভালবাসা
গতিময় ছন্দিত জীবনে
হঠাৎ ছন্দ পতন হলো
আমার হৃদয়ের পোষ্টমর্টেম না করে
যারা এতদিন বলে দিতে পারতো
আমার হৃদয়ের গভীরতা প্রসারতা কত
এখন তারা অবহেলায় কথা বলে।
ফারাক্কার আশীর্বাদে যেমন
পদ্মা, গড়াই এর বুকে বালির স্রোত
তেমনি আমার বুকেও এখন অসংখ্য চর
চাপ চাপ রক্তের পাহাড় হয়ে
স্তব্ধ করে দিচ্ছে ধমনীকে।
এখনো ওরা আমাকে ভালবাসে
চৈতী সুতপার মমতার মত।
অন্তর্বাসের মত আমার জীবনের
নিঃশ্বাসের মত কাছাকাছি থাকা তুমিও
আমাকে ভালবাসো
আবেগহীন, উপায়হীন, রুপহীন ভালবাসা।
আপোষহীন ভালবাসা
Reviewed by রফিকুল আলম
on
5:41 AM
Rating:
Reviewed by রফিকুল আলম
on
5:41 AM
Rating:


No comments: