যন্ত্রণা

যন্ত্রণা

কতকালের পরিচিত আমরা দু’জন
একসাথে কেটেছে কতদিন
কাজের মাঝে গল্পের ছলে
ফুরিয়েছে কত সময়
তোমার কণ্ঠের বাণী শুনেছি আমি
বিমূঢ় চিত্তে নিমগ্ন নিস্তব্ধতায়।
পটল চেরা মায়াবী চোখের চাহনি
জাপানী তরমুজ ফালির মত
চঞ্চু জোড়ার ব্যস্ততা
বিমুগ্ধ করেছে আমার হৃদয়
অবচেতনে কখন কেটে দিয়েছি
জীবন জমিনের ফর্দি বিনা খাজনায়।
তোমার হৃদয়ের গভীরতা মাপতে এসে
কতবার হোঁচট খেয়েছি কত ভাবে
হৃদয়ের কপাট না খুলে 
আমার হৃদয় ভেঙে করেছ খানখান।
জমাট অন্ধকারের মত
বোরকার নেকাবে আড়াল করো নিজেকে 
শুধু অক্ষমতায় যন্ত্রণা পোহায় নিবিঢ় রজনীতে
ঢুকতে না পেরে মন্দিরে তোমার।
এত চাপা স্বভাব কেন তোমার
হাসির রঙ দেখেতো বোঝা যায়না
তুমি শুনতে চাও
আমার হৃদয় সানায়ের করুণ সুর
অথবা নিজের বক্ষে চেপে রাখো 
রুপহীন দুঃখ কিম্বা রচনা করো
বিরহ ভরা গদ্যময় কাব্য
অথচ আমারতো নেই কোন কৃপণতা কৃত্রিমতা
বিকল অঙ্গে বিকল্প অঙ্গের মত।

যন্ত্রণা যন্ত্রণা Reviewed by রফিকুল আলম on 9:33 AM Rating: 5

No comments:

Powered by Blogger.